July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি

২৬ জুলাই ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান এবং অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালন ও কর্মতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনগণকে আন্তরিক ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশের গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আ. ন. ম. নিয়ামত উল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) ও অফিসার ইনচার্জ, ঘোড়াঘাট থানা, দিনাজপুর, ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *