July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রংপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) নামে দুই নারী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক অজিত চন্দ্র সরকার গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৪ জুলাই শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পাগলাপীর-জলঢাকা সড়কের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকারের বাড়ী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জলঢাকা থেকে পাগলাপীরগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ওই দুই নারী ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহযোগী পালিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *