July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

বইপড়া ও সৃজনশীল চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই শনিবার সকালে গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনার বই ঘুরে দেখেন পাঠক-দর্শনার্থীরা। গণগ্রন্থাগার ভবনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাহ হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর সময়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা ডিজিটাল বিনোদন আমাদের পাঠাভ্যাসকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে, তখন পাঠক সমাবেশ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন অত্যন্ত কার্যকর হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *