July 29, 2026, 6:26 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬-এর প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ

‎”সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি,গড়ে উঠুক মানবিক পৃথিবী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ এবং দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ২৬ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের একাডেমিক ভবন- ৩ এ দুই দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ​অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আখতার-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত (এমপি)। এই সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,”শিক্ষা,সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারীগণেরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।”দিবস বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মোঃ শামীম,দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাব-এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য শাহনাজ পলি এবং জেড নিউজের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম কাগজী,স্বাস্থ্য ও প্রতি মন্ত্রীর সহধর্মিণী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফরিদুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। ​আলোচনা সভা শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *