July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের পাশে চেরি ফুলের চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

২৫ জুলাই ২০২৬ খ্রি. পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের পাশে চেরি ফুলের চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); ) জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ উদ্যোগের মাধ্যমে শুধু সবুজায়নই নয়, ভবিষ্যতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কটি চেরি ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্যে সুশোভিত হয়ে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করবে। মৌসুমে ফুলে ফুলে ভরে ওঠা এই সড়ক পথচারীদের দেবে নির্মল প্রশান্তির অনুভূতি এবং পুরো এলাকায় যুক্ত করবে সৌন্দর্যের নতুন মাত্রা। সবুজের সমারোহের সঙ্গে মৌসুমে চেরি ফুলের মনোরম সৌন্দর্য সড়কটির আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করবে এবং পুরো এলাকাকে আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *