July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোব মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় মডার্ণ মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে এসে শেষ হয়।

মিছিলে-আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, রক্ত দিয়ে কেনা বাংলাদেশ-রক্ত দিয়ে রাখবো, হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না, লাল জুলাইয়ের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার, আপোস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম, জুলাইয়ের অঙ্গীকার-রুখতে হবে স্বৈরাচার, অবিলম্বে জুলাই সনদ-বাস্তবায়ন করো করছে হবে, স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, জুলাই আন্দোলনের উপর ভিত্তি করেই বিএনপি ক্ষমতায় এসেছে। আপনারা অতিতের ইতিহাস ভুলে যাবেন না। ফ্যাসিস্ট হাসিনার কি পরিনতি হয়েছে তা জানেন। গণভোট মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় যে জুলাইয়ের উপর ভিত্তি করে আপনার ক্ষমতায় এসেছেন, সেই আন্দোলনেই আপনাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শাখা সভাপতি মোঃ মাসুদ রানা ও হাবিপ্রবি শাখা সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম। মিছিল ও সমাবেশে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *