July 29, 2026, 6:28 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. মিজানুর রহমান,গলাচিপা (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দের হাটখোলা এলাকার স্লুইস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম মোল্লার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে কলাগাছিয়া থেকে অটোরিকশাযোগে আমখোলায় নানাবাড়ি যাচ্ছিল। পথে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্বজনরা শিশুটির মরদেহ নিজ বাড়ি কলাগাছিয়ায় নিয়ে যান। একমাত্র মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *