July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ বাঁশখালী গড়ার আহ্বান: সবাইকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামছে উপজেলা প্রশাসন

মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী, চট্টগ্রাম

পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী শনিবার সকাল ১০টায় উপজেলা সদর থেকে একটি পরিচ্ছন্নতা র‍্যালি ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হবে।
র‍্যালিটি উপজেলা সদর থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ কর্মসূচিতে সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন শহর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনেরও অন্যতম শর্ত। আমরা নিজেদের ঘরবাড়ি যেমন পরিষ্কার রাখি, তেমনি রাস্তাঘাট, ড্রেন, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বাঁশখালী পৌরসভা উপজেলার প্রাণকেন্দ্র। অথচ অনেক জায়গায় অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, গৃহিণী, রাজনৈতিক ও সামাজিক সংগঠন—সবাই একসঙ্গে এগিয়ে এলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতি সপ্তাহে শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠবে। এতে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, নিজের বাড়ির আঙিনা থেকে শুরু করে পুরো এলাকা পরিচ্ছন্ন রাখি। যেখানে-সেখানে ময়লা না ফেলে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করি এবং আমাদের প্রিয় বাঁশখালীকে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য জনপদে পরিণত করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *