July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্র গ্রেফতার

রংপুর প্রতিনিধি:

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি আরওয়ান ফাইভ ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন রংপুরের পীরগঞ্জ লালদিঘী মকিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. দুলাল (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)। আজ ২৩ জুলাই বৃহ¯পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক। এর আগে গত বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, সম্প্রতি রংপুর নগরী থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় তাজহাট থানায় মামলা হয়। এরপর পুলিশ গত বুধবার রাতে বৈরাগীগঞ্জে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুলাল ও রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *