সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় "অপরাজিতা কর্ণার " (যে পরাজিত হয় না) ২২ জুলাই সকাল সাড়ে এগারোটায়
উদ্বোধন করেন
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,
এসময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার ভূমি মোঃ হাবেল উদ্দিন, শিক্ষা অফিসার সুলতানা আছমা খান সহ
অত্র স্কুলের শিক্ষক মণ্ডলী ও
ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
উদ্বোধন শেষে জেলা প্রশাসক
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ও
শিশু শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে
জিজ্ঞেসাবাদ করেন,
ক্লাসে পরিদর্শন কালে শিশুদের সাথে
আন্তরিকতার সাথে অনেক গুরুত্বপূর্ণ
অনেক বিষয়ে শিক্ষা ও উপদেশ দিয়েছেন।
পরিদর্শন শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ও
প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষণায়
বৃক্ষরোপণ করা হয়েছে,
পরিশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি জানান শিশুরা যথেষ্ট প্রতিভাবান
ওরা কাদামাটির মতো, ওদের যেভাবে গড়বো ওরা সেভাবেই বড় হবে,
ওদের কোন দোষ নেই
দোষ আমাদের, অভিভাবক ও
শিক্ষকদের,
এসময় মডেল স্কুলের প্রধান শিক্ষক পারভীন আরা ভূইয়া ও মহিলা দলের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী রিপন আক্তারও বক্তব্য রাখেন,
সিংগাইর মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাজমুন আরা ভূইয়া বলধারা ইউনিয়ন পরিষদ,
নূর মহসিন উচ্চ বিদ্যালয়েও পরিদর্শন করেন ও সিংগাইর উপজেলা হলরুমে
সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের সাথে
শিক্ষা বিষয়ে করণীয় গুরুত্বপূর্ণ
আলোচনা সভা করেছেন।