July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালী পৌরসভার বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে আলহাজ্ব মো. নাছির

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী পৌরসভার অসহায় ও দুস্থ মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের চেয়ারম্যান, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মো. নাছির।
তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় বন্যাকবলিত ৩০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গত মানুষের হাতে সহায়তা পৌঁছে দিতে তিনি নিজেও বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে তাদের খোঁজখবর নেন এবং দুর্দশার কথা শোনেন।
বন্যায় ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়া পরিবারগুলোর জন্য এই সহায়তা ছিল একটুখানি স্বস্তির নিঃশ্বাস। ত্রাণসামগ্রী পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক সহযোগিতা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি আলহাজ্ব মো. নাছিরের মতো এগিয়ে আসেন, তবে বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।
মানবসেবাই যে সবচেয়ে বড় ইবাদত—তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহাজ্ব মো. নাছির। তাঁর এই মহৎ উদ্যোগ শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়; এটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এক আন্তরিক প্রয়াস এবং মানবতার প্রতি গভীর দায়বদ্ধতার প্রতিফলন।
“মানুষ মানুষের জন্য”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যাদুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *