২০ জুলাই ২০২৬ খ্রি. পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ সুপারের বাসভবনের সম্মুখে বৃক্ষরোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।