July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন (ইউএনও) মোঃ আবুজর ইজাজুল হক

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা আটখালি ইউনিয়ন আটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৯টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর।

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান, বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত পাঠদান, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা জানান, নানা প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক নিয়মিত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। তিনি উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোর খোঁজখবর নিয়ে শিক্ষার মানোন্নয়নে কার্যকর পরামর্শ ও গঠনমূলক দিকনির্দেশনা দিয়ে আসছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ইউএনওর এমন নিয়মিত তদারকি ও দিকনির্দেশনা শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও বেগবান হওয়ার পাশাপাশি গলাচিপা উপজেলার প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

পরিদর্শন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *