July 29, 2026, 5:33 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান: দুই লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস

মো. মিজানুর রহমান গলাচিপা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাধারে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (২১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত গলাচিপা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বোয়ালিয়া খালসহ উপজেলার বিভিন্ন খাল ও জলধারা থেকে মাছের পোনা নিধনে ব্যবহৃত ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। পরে বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে একই দিনে রাঙ্গাবালী উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আরও ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে সেগুলোও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহিরুন্নবী বলেন, “চায়না দুয়ারি জাল দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও জলজ প্রাণী নিধন করা হয়, যা দেশের মৎস্য খাতে অপূরণীয় ক্ষতির কারণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ সংরক্ষণে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরো জানান, নদী-খাল ও জলাশয়ে মাছের প্রজনন ও পোনা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। টেকসই মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “দেশের রুপালি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *