July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বিরলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর বিরলে মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে মঙ্গলপুর বাজারে
“মঙ্গলপুর ইউনিয়ন বিএনপি, স্কাউট ও ভালোবাসার ইউনিয়ন আমাদের মঙ্গলপুর” এর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে মঙ্গলপুর এবং আশপাশের এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে বিভিন্ন মাদক বিরোধী এক মিছিল বিশাল মিছিল মঙ্গলপুর বাজারের এক প্রান্থ থেকে অপর প্রান্থে গিয়ে শেষ করে। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে মাদক কারবারীদের হুশিয়ার ও সাবধান করা হয় এবং ঐক্যবদ্ধভাবে মাদককে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঐক্যমত পোষণ করে মাদককারবারীদের মাদক ব্যবসা ছেড়ে ভালো কাজ করার আহ্বানও জানানো হয়। অন্যথায় মাদক কারবারি ধরে প্রশাসনের নিকট সোপর্দ করার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন, মিছিল ও সমাবেশে বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দায় আলী, মঙ্গলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল আলম, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান মানিক শাহ্, উপদেষ্টা হাফিজুর রহমান চৌধুরী,জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল চান মিয়া,
সহ-সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান (হানিফ), স্কাউট কাপ ইউনিট লিডার ও মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস আইনূল হক, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, সমাজসেবক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম (মিজান), ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ সিফাত, আমাদের ভালোবাসার ইউনিয়ন মঙ্গলপুর সংগঠনের শাহরিয়ার সুমন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *