নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির গৃহীত ২০২৬-২৭ অর্থবছরে কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সচেতনা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২০ জুলাই সোমবার দুপুরে টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ নায়িরুজ্জামান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবদুলাল রায় (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, সিসিডি (বারডেম), এমডি (সাইকিয়াট্রি), বিএমইউ), বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কামারুজ্জামান। উপস্থিত ছিলেন টেংগনমারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতির্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান শেষে সচেতনামূলক নাটকের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।