July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বন্যাকবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন  চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা

চট্টগ্রাম প্রতিনিধি

এমপি- আবু সুফিয়ানের কাছে হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান পাইকারি ঔষধ বাজার চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা| আজ (১৯ জুলাই) সকাল ১১টায় হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ানের কাছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের জীবনরক্ষাকারী ঔষধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়| অনুষ্ঠানে বিশেষ ভিিতথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আাহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন|

সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দুর্যোগকালীন চিকিৎসা সহায়তা সামগ্রী তুলে দেন|

ঔষধ গ্রহণকালে চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান হাজারী লেইনের ব্যবসায়ী নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগবালাই প্রতিরোধ এবং আক্রান্ত মানুষের চিকিৎসায় ঔষধের ভূমিকা অপরিসীম| বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগের মতো নানা সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা থাকে| এই সংকটময় মুহূর্তে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়|”

 

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বন্যাকবলিত মানুষের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| তবে সরকারের এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি সমাজের বিত্তবান ও ব্যবসায়ী সংগঠনগুলোর এমন সংহতি প্রকাশ দুস্থ মানুষের দুর্ভোগ লাঘব করতে বড় ভূমিকা রাখে| হাজারী লেইনের ব্যবসায়ীরা আজ যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়| আমি আশ্বাস দিচ্ছি, আপনাদের দেওয়া এই জরুরি ঔষধগুলো সম্পূর্ণ ¯^চ্ছতার সাথে দ্রুততম সময়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাপ্রার্থী দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে|” সমিতির নেতৃবৃন্দ জানান, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক ও ˆনতিক দায়বদ্ধতা থেকে তারা এই উদ্যোগ নিয়েছেন| বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ঔষধকে এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে| ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আজগর আলী, সমিতির সহ-সভাপতি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: আলমগীর নূর, সহ-সভাপতি সুরেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি সিংহ, সাবেক সাধারণ সম্পাদক আশিষ চৌধুরী এবং কোষাধ্যক্ষ তপন ˆবদ্য| এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ সুশীল, জয়নাল আবেদিন, শ্যামল দাশ, কিশোর দে রনি, তপন দাশ ও প্রকৃতি প্রমুখ| সমিতির নেতৃবৃন্দ আগামীতেও যেকোনো জাতীয় দুর্যোগে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *