July 29, 2026, 5:36 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুই মাস বরিশাল বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

মো. মিজানুর রহমান, গলাচিপা, পটুয়াখালী

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক চলতি বছরের মে ও জুন—টানা দুই মাস বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত মাসিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ সাফল্য অর্জন করে প্রথম স্থান লাভ করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।
জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে সম্পন্ন হয়েছে ৫১৯টি নিবন্ধন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, বিপরীতে সম্পন্ন হয়েছে ২৬৯টি নিবন্ধন, যা ২৩২ শতাংশ অর্জনের সমান।
ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গলাচিপা উপজেলার সামগ্রিক সাফল্যের হার দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ অর্জন।
একই মূল্যায়নে পিরোজপুর জেলার মধ্যে কাউখালী উপজেলা ১১৩ দশমিক ৫ শতাংশ অর্জন নিয়ে প্রথম স্থান লাভ করেছে। এছাড়া বরগুনার বামনা উপজেলা ১০১ শতাংশ, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ১০২ শতাংশ, বরিশালের মুলাদী উপজেলা ৯৩ দশমিক ৫ শতাংশ এবং ভোলার লালমোহন উপজেলা ৭৯ শতাংশ অর্জন করে নিজ নিজ জেলার শীর্ষস্থান অধিকার করেছে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “এ অর্জন নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের ও গর্বের। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই এ সাফল্য সম্ভব হয়েছে। মান্যবর জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-এর দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৫০৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন আবুজর মো. ইজাজুল হক। টানা দুই মাস বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি সেই সাফল্যের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *