July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা একাদশে পরিবর্তনের ইঙ্গিত

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

আর্জেন্টিনার নির্ভরযোগ্য সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ফাইনালে বিশেষ করে ডান পাশের রক্ষণ ও মিডফিল্ডে পরিবর্তন আনতে পারেন স্কালোনি। যদিও ম্যাচের আগে বরাবরের মতো এবারও সম্ভাব্য একাদশ প্রকাশ করেননি তিনি।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর জায়গা প্রায় নিশ্চিত। তবে প্রশ্ন রয়েছে রাইট-ব্যাক পজিশন নিয়ে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাহুয়েল মোলিনা খেললেও একমাত্র গোল হজমের ঘটনায় তার অবস্থান নিয়ে সমালোচনা হয়েছে। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে তুলে গনসালো মন্তিয়েলকে নামানো হয়।

ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে শুরু থেকেই মন্তিয়েলকে দেখা যেতে পারে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে জয়সূচক শট নিয়েছিলেন এই ডিফেন্ডার।

মিডফিল্ডেও আসতে পারে পরিবর্তন। সেমিফাইনালে রদ্রিগো দি পলের পরিবর্তে সুযোগ পাওয়া জুলিয়ানো সিমিওনে প্রথমার্ধে দারুণ খেলেন। পরে বদলি হিসেবে নেমে কার্যকর ভূমিকা রাখেন দি পলও। ফলে এই পজিশনে কাকে দিয়ে শুরু করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে।

অন্যদিকে এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা নিয়ে কোনো সংশয় নেই। আক্রমণভাগেও লিওনেল মেসির সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেজই শুরু করতে পারেন।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে/রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *