July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পটিয়ার ভাটিখাইনে কালি বাড়ি সড়কের বেহাল দশা চলাচলের জন দুর্ভোগ চরমে সংস্কারের দাবি এলাকাবাসীর

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন স্কুল সংলগ্ন কালি বাড়ি সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের। এতে করে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও সাধারণ জনগণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতাই থাকাকালীন সময়ে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের নামে এ সড়কে সংস্কার উন্নয়নে কাজে বৈষম্য করা হয়েছে এমন অভিযোগ এলাকাবাসীর। গত দুই বছর কালি বাড়ি সড়ক সংস্কার উন্নয়ন কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। চলতি মৌসুমে ভারী বর্ষনে সড়কের আরোও বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে ভাটিখাইন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে যুব উন্নয়ন কর্মকর্তা। কিন্তু তিনি গত দুই বছরে এ সড়ক উন্নয়ন কাজে হাত দেয়নি। যার ফলে ভাটিখাইন ইউনিয়ন জনগুরুত্বপূর্ণ
কালি বাড়ি সড়ক দিয়ে সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীরা চলাচলের চরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে ঐ এলাকার বাসিন্দারা জানান। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল সওদাগর বেশ কয়েকবার নিজ অর্থয়ানে কোন রকমের চলাচলের উপযোগী করলেও বর্তমানে ভারী বর্ষনে রাস্তাটি করুন অবস্থা পরিণত হয়েছে। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কার উন্নয়ন কাজ করার জন্য মাননীয় এমপি আলহাজ্ব এনামুল হক এনাম এর সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *