ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সিংগাইর উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আশ্রম আখড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, রথযাত্রা উপলক্ষে ১৬ জুলাই বুধবাৰ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয় এবং ২৬ জুলাই শনিবার উল্টো রথের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি হবে।
মহোৎসবের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম
খান (শান্ত), মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল্লাহার পপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংগাইর, এবং মো. মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, সিংগাইর থানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন কুমার সাহা, সভাপতি, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আখড়া, সিংগাইর, মানিকগঞ্জ।
রথযাত্রা উপলক্ষে পূজা-অর্চনা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে ধর্মীয় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো আখড়া প্রাঙ্গণ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
রথ যাত্রার রেলীটি পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ড
বাজার সংলগ্ন মন্দির পর্যন্ত
এসে শেষ করেন।
এসময় প্রধান অতিথির সফর সঙ্গী সিংগাইর পৌরসভার মেয়র প্রার্থী রিপন আক্তার ফজলু (রিপন) সহ
বহু নারীরা অতিরিক্ত মানুষের ভিড়ে
অনেক প্রতিকূল পরিস্থিতিতে অংশ গ্রহণ করতে দেখা যায়।
প্রধান অতিথি রথ যাত্রা উদ্বোধন এর পূর্বে
আলোচনা সভায় এ অনুষ্ঠানের বিষয়ে
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে আলোচনা করেন ও
উপস্থিত সকলকে যার যার বাড়িতে ও বাড়ির সামনে গাছ লাগানো জন্য অনুরোধ করেন।
এছাড়াও বিএনপি নেতা আলাউদ্দিন ও
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীও বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এ মহোৎসবের আয়োজন করা হয়েছে। উল্টো রথের মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।