July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

পটিয়ায় মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ১৮ জুলাই, গুণীজন সম্মাননাও প্রদান করা হবে

মুহাম্মদ আকতার উদ্দিন,চট্টগ্রামের

চট্টগ্রামের পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৮ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবৃত্তি পুরস্কার-২০২৫-এর ২য় পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬। অনুষ্ঠানটি পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় অবস্থিত হল টুডে-তে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন বেসরকারি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত ও সংবর্ধিত করার পাশাপাশি এবারের অনুষ্ঠানে সমাজসেবা, মানবিক কার্যক্রম, হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষা-সহায়তা এবং দ্বীনি শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হবে।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা, সমাজসেবী এবং সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আল-কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতের ধারা অব্যাহত রাখা, হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং দ্বীনি শিক্ষার বিকাশে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আয়োজকদের বিশ্বাস, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও সমাজের মানবিক অবদান রাখা ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবায় আরও উদ্বুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *