July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী,চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় ভূমি প্রতিমন্ত্রী জননেতা মীর হেলাল এবং বাঁশখালী থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট আশরাফ হোসেন রাজ্জাকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তারা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিক ও রাজনৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দলীয়ভাবে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই কঠিন সময়ে নেতৃবৃন্দের উপস্থিতি, খোঁজখবর গ্রহণ এবং ত্রাণ সহায়তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *