July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

চেকপ্রাপ্তদের তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একই সাথে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত মিলনায়তনেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *