July 29, 2026, 4:51 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরো সামনের গাড়ির চাকা থেকে ছিটকে আসে: পুলিশ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। তদন্তে দেখা গেছে, সামনের একটি গাড়ির চাকা থেকে ছিটকে আসা ইটের টুকরাই পেছনের গাড়ির সামনে এসে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।

এর আগে সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত চালায়। তদন্তে প্রাথমিকভাবে ইট নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে দেখা যাওয়া ইটের টুকরাটি সামনের একটি গাড়ির চাকা থেকে ছিটকে এসে পেছনের গাড়ির সামনে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে তারেক রহমানকে বহনকারী বাসের সামনে ও পেছনে একাধিক নিরাপত্তা গাড়ি দেখা যায়। বাসটির ভেতর থেকে তিনি সড়কের পাশে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়তে দেখা যায়, যা পরে বিভিন্ন মাধ্যমে ইট নিক্ষেপের ঘটনা হিসেবে প্রচারিত হয়।

পুলিশ সুপার হাবিবুর রহমান আরও জানান, ঘটনাটি নিয়ে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *