July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন’কে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক প্রবীন রাজনীতিবিধ আবুল কাসেম। তিনি সুশাসন, সততা এবং স্বচ্ছতা নীতি নৈতিকতা বৈষম্য মুক্ত সমাজ গঠনের অঙ্গিকার নিয়ে তিনি দক্ষিণ ভুর্ষি ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান আবুল কাসেম ১০ জুলাই সারাদিন ব্যাপি নিজ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে টানা বর্ষনে জলবদ্ধতা পানি বন্দী মানুষের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রহস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আর্থিক সহায়তা প্রদান করেন।এছাড়াও সনাতন ধর্মাবলম্বী সাথে কৌশল বিনিময় করে পানি বন্দী মানুষের খোঁজ খবর নেন তিনি ।

দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতামূলক, বিগত ১৮ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাই থাকলেও দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে কোন উন্নয়নের চুইয়া লাগেনি, এমনকি ইউনিয়ন পরিষদের বসার স্থানও টিক করতে পারেনি।
আমি নির্বাচিত হলে দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন পরিষদের জন্য আমার নিজস্ব জায়গা লিখে দেব। গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দেন আবুল কাসেম ।
বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দেন।

তিনি বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন। বিএনপি নেতা আবুল কাসেম বলেন, জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল
দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা
আশীর্বাদ কামনা করেন তিনি সকলের সহযোগিতা চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *