July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জুলাই গণহত্যার বিচারের দাবিতে রংপুরে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে কফিন নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ ১৪ জুলাই মঙ্গলবার বিকালে নগরীতে এ কর্মসূচি পালন করে রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে চলমান এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। রংপুর নগরীর টাউন হল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, মুখ্য সংগঠক আদনান সামির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তর) মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ। সমাবেশে ছাত্রনেতারা অবিলম্বে চব্বিশের গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। একই সাথে দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার কার্যকর করার আহ্বান জানান। এ সময় বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলে কটাক্ষ করায় শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করেন ছাত্রশক্তির নেতারা। তারা এইচএসসি পরীক্ষা পেছানোসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের নিয়ে খেলবেন না। অতীত থেকে শিক্ষা নিন, নয়তো পালানোর পথ থাকবে না। কটাক্ষ করার আগে ভাবুন আপনাদের কোথায় থাকার কথা ছিল, কাদের আন্দোলন, সংগ্রাম আর ত্যাগের কারণে আপনারা মন্ত্রী এমপি হতে পেরেছেন। মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় তারা কফিন নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *