July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক

মো. মিজানুর রহমান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই (রোববার) গলাচিপা থানার একটি অভিযানিক দল উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী ৯ নম্বর ওয়ার্ডের জোড়া মিল সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদারকে আটক করা হয়।
আটক শাকিল হাওলাদার চর আগস্তী এলাকার মৃত কাদের হাওলাদারের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *