সাবেক খুলনা সিটি কর্পোরেশনের সফল মেয়র ও খুলনা মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে বহাল থাকবেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র সরকারি সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন আইন ২০২৬ ধারা ১ মোতা বেগে মোঃ মনিরুজ্জামান মনিকে এ পদে নিয়োগ প্রদান করেছেন। বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় খুলনা জেলা ও মহানগর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।