পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ তারিখে গলাচিপা থানাধীন চরবিশ্বাস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর আগস্তি এলাকার মাহবুব পেদার মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিমন হাওলাদার (২২), মো. সবুজ সরদার (২৩) ও ইয়ামিন মাতুব্বর (২০)-কে গ্রেফতার করা হয়। তাদের সকলের বাড়ি চর আগস্তি, ৮ নম্বর ওয়ার্ড, চরবিশ্বাস ইউনিয়ন, গলাচিপা উপজেলা, পটুয়াখালী।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।