July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীর বাহারছড়ায় ইঞ্জিনিয়ার মুনীর উদ্দিনের উদ্যোগে ১৫ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম- প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এলাকার কৃতি সন্তান ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মুনীর উদ্দিন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের প্রায় ১ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। দুর্গত মানুষের হাতে দ্রুত, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সহায়তা পৌঁছে দিতে ইঞ্জিনিয়ার মুনীর উদ্দিন নিজে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
ত্রাণসামগ্রী প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দিতে ইউনিটভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মালবাহী ট্রাক ব্যবহার করা হয়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর দোরগোড়ায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা দুর্গত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাহারছড়া ইউনিয়নের কোনো বন্যাদুর্গত পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ইঞ্জিনিয়ার মুনীর উদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরাও এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়দের মতে, দুর্যোগের সময়ে ব্যক্তিগত উদ্যোগে এত বিপুলসংখ্যক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এমন উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *