July 29, 2026, 6:27 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হচ্ছে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’।
এ উপলক্ষে সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন কার্যক্রম গত ১২ জুলাই শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে আসা শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধন কার্যক্রম ৯ জুলাই থেকে শুরু হয়েছে এবং এটিও ৩০ জুলাই পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের তথ্য নিবন্ধন করবেন।
আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে।
সাংস্কৃতিক প্রতিযোগিতার একক ইভেন্টে রয়েছে দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় ইভেন্টে রয়েছে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য এবং বিতর্ক।
এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অ্যাথলেটিক্স ইভেন্টে রয়েছে ১০০, ২০০, ৪০০ ও ৮০০ মিটার দৌড়, ৫০০০ মিটার দৌড়, ৪×১০০ ও ৪×৮০০ মিটার রিলে, ১১০/১০০ মিটার হার্ডলস, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো এবং পোলভল্ট।
দলীয় ক্রীড়া ইভেন্টের মধ্যে রয়েছে দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কারাতে, ফুটবল, টেবিল টেনিস এবং ভলিবল।
ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সময়সূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *