July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীতে পানিবন্দী ২৫০ অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন ইকরাম উদ্দিন

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগে যখন চারদিকে অসহায় মানুষের আহাজারি, তখন মানবিকতার হাত বাড়িয়ে দিলেন খানখানাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকরাম উদ্দিন। পানিবন্দী প্রায় ২৫০ অসহায় মানুষের জন্য নিজ উদ্যোগে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
আজ দুর্গত এলাকায় গিয়ে ক্ষুধার্ত ও বিপর্যস্ত মানুষের হাতে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় পানিবন্দী থাকা অনেক পরিবারের জন্য এই সহায়তা ছিল স্বস্তির নিঃশ্বাস। খাবার পেয়ে শিশু, নারী ও বয়স্কদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।


এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন আজমিরুল ইসলাম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুনর রশীদ, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গাজী সিরাজুল মোস্তাফা, সমাজসেবক কাইছার, ২নং ওয়ার্ডের কপিল উদ্দিন এবং আলম, পারভেজসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে খাবার ও বিশুদ্ধ পানি দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক উদ্যোগ শুধু খাদ্য সহায়তাই নয়, বিপদে মানুষের পাশে থাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এমন উদ্যোগে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ইকরাম উদ্দিন বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *