July 29, 2026, 5:00 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাইবান্ধায় ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা, স্বজনের বিরুদ্ধে অভিযোগ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিজ বাড়ির বারান্দায় ঘুমন্ত অবস্থায় শাহজালাল (৪৫) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
‎নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত ছিলেন।
‎পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শাহজালাল ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন এবং তার স্ত্রী গোলেদা বেগম ঘরের ভেতরে ঘুমান। রাত আনুমানিক ২টার দিকে স্বামীর গোঙানির শব্দ শুনে বাইরে এসে তিনি শাহজালালকে গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশেই পড়ে ছিল।
‎পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎নিহতের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া অভিযোগ করেন, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন তার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি দাবি করেন।
‎তিনি আরও জানান, গোলাম হোসেনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বাবার সঙ্গে বিরোধ চলছিল। কয়েক মাস আগে গোলামের স্ত্রীকে মারধরের ঘটনায় শাহজালাল প্রতিবাদ করেছিলেন বলেও জানান তিনি।
‎ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বারান্দার একটি কক্ষের পাটাতনের নিচের অংশ খুলে ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, মামলা হলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *