October 8, 2026, 7:48 pm

শাহজাদপুর থানা পুলিশের অভিযানে গভীর রাতে ১০ জন জুয়াড়ি আটক

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এই সময়ে জুয়া খেলার সামগ্রী এবং নগদ অর্থ জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় ঘোষ (৪৫),বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৫), আজাদ খাঁ (৪৫), মুজাহার (৪৫) এবং নজরুল ইসলাম (৪৫) রেজাউল করিম (৩৫)। এরা সবাই রাউতরা গ্রামের বাসিন্দা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানিয়েছে,উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়া খেলা চলতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।