July 29, 2026, 6:24 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালাল আটক, ভ্রাম্যামান আদালতে এক মাসের কারাদণ্ড

মো. মিজানুর রহমান পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে বাবলু হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাবলু হাসান উপজেলার সুবিদখালী গ্রামের মো. মোশারফ হাওলাদারের ছেলে। সাজা ঘোষণার পর তাকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত রাখা এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একাধিক সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে এর আগেও বাবলু হাসানকে সতর্ক করা হয়েছিল।
তিনি আরও জানান, পূর্বে সতর্ক করার পরও একই ধরনের কার্যকলাপে জড়িত অবস্থায় তাকে আবারও ভূমি অফিসে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *