October 8, 2026, 7:01 pm

নিথর দেহ

তাছলিমা আক্তার মুক্তা

প্রাণ পাখিটা উড়ে গেলে
শূন্য হবে নিথর দেহ ,
নাম ধরে ডাকবে না আর
খবর নেবে না কেহ !

আজ মরলে কাল দুদিন হবে
কবর হবে ঠিকানা ,
কবর দেশের কি সম্বল আছে
একটু ভেবে দেখনা !

তুমি পৃথিবীতে থাকতে পরে
করিয়ো ভালো কাজ ,
যেই কাজের বিনিময়ে মানুষ
তোমায় বানাবে তাজ ।

সম্পদের লোভ লালসায় তুমি
আর থেকো না পরে ,
যতো আছে লেনাদেনা অন্যে
মিটাও সকলের তরে ।

সময় হয়তো আর পাবে না
ভাবছো অনেক বাকি ,
ভুল ধারণায় আর কতকাল
কবর বলছে ডাকি ।

মিথ্যা তোষামোদ বাদ দিয়ে
কবরের কাজে মন দাও ,
কার দুয়ারে আজরাইল কখন
নিয়ে আসবে মৃত্যুর নাও।