July 29, 2026, 6:32 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা -২০২৬ দিবস পালিত

,মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর

তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই-২০২৬ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নত ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গরুত্বপূর্ণ। তরুণদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মনে রাখবেন অধিক জনসংখ্যা অভিশাপ নয়, সেটাকে আশির্বাদে পরিণত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক, পরিবার পরিকল্পনা পরিদর্শক কাহারোল প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব, এসএওয়াই, আরএইচআর প্রকল্পের প্রকল্প অফিসার লুৎফুল বিন ফারুক, শ্রেষ্ঠ উপজেলা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ রেজাউল হক।

আলোচনা সভা শেষে জেলা পরিবার পরিকল্পনা পক্ষ থেকে জেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে ৪ জনকে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

শ্রেষ্ঠ উপজেলা প্রশাসন হিসেবে হাকিমপুর উপজেলা প্রশাসনকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *