July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে নতুন পথচলা শুরু করলো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাবের অভিষেক ও পরিচিতি সভা। আজ ১১ জুলাই শনিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়। শুরুতেই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. খিজির উদ্দিন ও সাংগঠনিক স¤পাদক সুদীপ্ত শামীমের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহা. একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, বিশিষ্ট শিল্পপতি ও সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি এম এ মাসুদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। একটি স্বাধীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমই সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরে এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করে। সাংবাদিকরা যদি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজের অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগ সহজেই সামনে আসে এবং সেগুলোর সমাধানের পথ তৈরি হয়। তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও মানুষের সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিস্বার্থ বা কোনো পক্ষের প্রভাবের ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। গুজব ও অপসাংবাদিকতা থেকে দূরে থেকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। সাংবাদিকদের ঐক্য, পার¯পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা বজায় থাকলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও আরও বৃদ্ধি পাবে।’ বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের মধ্যে পার¯পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে। তারা বলেন, স্থানীয় মানুষের সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা, উন্নয়ন ও বিভিন্ন অসঙ্গতি নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং উপজেলার উন্নয়ন ও গণমানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে প্রেসক্লাবের লোগো সংবলিত মগ উপহার দেওয়া হয়। শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পার¯পরিক সম্প্রীতি জোরদার এবং সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *