July 29, 2026, 5:32 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের নতুন বর্ষের বোর্ড সভা অনুষ্ঠিত

মু. আলম,কুমিল্লা প্রতিনিধি :

রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটির বোর্ড সভা ও প্রথম নিয়মিত সভা শুক্রবার (১০ জুলাই) রাতে একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান অর্জুন চন্দ্র পালের সঞ্চালনায় সভায় ২০২৬-২০২৭ রোটারি বর্ষে বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা বিষয়ে প্রাথমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান আয়োজন এবং ক্লাবের বিভিন্ন সেবামূলক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শৈলা পতি চৌধুরী নন্দন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান রতন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাকসুদুর রহমান মাসুদ, পাস্ট প্রেসিডেন্ট ও ট্রেজারার রোটারিয়ান জাসিম উদ্দিন, সহ-সভাপতি রোটারিয়ান তাজুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মমিন, রোটারিয়ান অ্যাডভোকেট জাহিদ হোসেন এবং নতুন সদস্য রোটারিয়ান ইউনুফসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবা। নতুন রোটারি বর্ষে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *