July 29, 2026, 4:23 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনির হোসেন ঢালীর দ্বিতল ভবনের একটি কক্ষের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে।
নিহত ইসরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. মনির হোসেন ঢালীর (৪৫) স্ত্রী।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহানকে বিয়ে করেন। গত ২৬ জুন তিনি স্বামীর বাউফলের বাসায় আসেন।
স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে ইসরাত জাহান প্রকৃতির ডাকে বাইরে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হন। পরে তিনি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করলে তিনি ভেতর থেকে একা ঘুমানোর কথা জানান।
তিনি আরও জানান, শনিবার সকালে অনেকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, “আমার ২৮ জুন যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট ছিল। স্ত্রী আসার কারণে সেটি বাতিল করে ২৪ জুলাইয়ের টিকিট কেটেছিলাম। সে মনে করেছিল, আমি চলে গেলে তাকে ভুলে যাব। কয়েকদিন ধরে এ বিষয়টি নিয়ে সে মানসিকভাবে হতাশায় ভুগছিল। কেন সে নিজের এবং আমার প্রতি এমন অবিচার করল, বুঝতে পারছি না।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *