July 29, 2026, 6:23 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

সিরাজগঞ্জে উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি), রাজস্ব খাত এবং প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন উন্নয়ন সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করা হয়েছে।
‎শনিবার ১১ জুলাই সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে এই সব সামগ্রী বিতরণ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন,দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন,অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ফলজ,বনজ ও ঔষধি গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। স্পিকারের পক্ষ থেকে ৬১ জনকে ১ লাখ ৮৩ হাজার টাকা প্রদান,এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ২০টি অসহায় পরিবারের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ এবং নিহত ও দরিদ্র ২০ টি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২১ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে ৬ টি সোলার প্যানেল,চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ টি স্কুলব্যাগ,কর্মক্ষম প্রতিবন্ধী ও অস্বচ্ছল বেকার যুবকদের জন্য ভ্যানসহ ৬ টি দোকানঘর প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এডিপির আওতায় ৫০ জোড়া বেঞ্চ এবং রাজস্ব খাত থেকে আরো ১০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ২০ টি হুইল চেয়ার,বিভিন্ন প্রতিষ্ঠানে ১২০ টি সিলিং ফ্যান এবং দরিদ্র ও অসহায়দের মাঝে ১২ টি নলকূপ ও বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *