প্রতিবছরের ন্যায় এই বছরও দুই দিনের দেশপ্রান প্রায়ত শ্রী শ্রী পন্ডিত দীন দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির ও কর্মশালা।এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ এবং শ্রী শ্যামা প্রসাদ হালদার পশ্চিম বাংলা রাজ্যে বিজেপি র সাংগঠনিক কমিটির সদস্য ও শ্রী সৌমেন প্রামাণিক দুই নাম্বার মন্ডল সভাপতি মগরাহাট পশ্চিম শ্রী অক্ষয় চক্রবর্তী কনভেনার মগরাহাট পশ্চিম যুব বিজেপি সাংগঠনিক মোর্চা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি র মহিলা সাংগঠনিক কমিটির সভানেত্রী শ্রীমতী মধুমিতা গাঙ্গুলি ও শ্রীমতী মৌসুমী মন্ডল সহ মগরাহাট পশ্চিমের মন্ডল কমিটির সদস্যরা।এই প্রশিক্ষণ কর্মশালা তে প্রায় শতাধিক নারী ও পুরুষ প্রশিক্ষণ দেবেন বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ। তিনি বলেন যে এই দুই দিনে বিজেপি র সাংগঠনিক কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং পন্ডিত দীন দয়াল উপাধ্যায় জীবন নিয়ে এবং তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে। এবং ডবল ইঞ্জিন সরকারের জনমুখী কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়ন নিয়ে এবং তার বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ বলেন যে আগামী দিনে বিজেপি র সাংগঠন কে আরো গতিশীল ও শক্তিশালী করতে প্রতিটি শাখা সংগঠন কে নিয়ে এগিয়ে যাবেন।