July 29, 2026, 6:27 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

গলাচিপায় ওয়ারেন্টভুক্ত দুই মাদক মামলার আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মো. মিজানুর রহমান, গলাচিপা (পটুয়াখালী):

পটুয়াখালীর গলাচিপায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে দুই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব গোলখালী এলাকার আমির হোসেন ফকিরের ছেলে মো. শাহরুল ফকির এবং গোলখালী ৬ নম্বর ওয়ার্ড এলাকার মোখলেসুর রহমান মোল্লার ছেলে মো. মহিবুল্লাহ মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহরুল ফকিরের বিরুদ্ধে চারটি মামলা ও তিনটি ওয়ারেন্ট এবং মহিবুল্লাহ মোল্লার বিরুদ্ধে পাঁচটি মামলা ও একটি ওয়ারেন্ট রয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *