July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বন্যায় তলিয়ে গেল সাপের খামার, ছড়িয়ে পড়েছে গোখরাসহ ৯০০ সাপ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে খামারটি থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া এসব সাপের মধ্যে মারাত্মক বিষধর গোখরাও রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৮ জুলাই) চীনের সরকারি সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে গুয়াংজি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে হেংঝৌ এলাকার একাধিক জলাধারে জরুরি পরিস্থিতি তৈরি হয়। লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ভেঙে নিচু এলাকাগুলো প্লাবিত হলে দেংওয়েই গ্রামের একটি সাপের খামার পানির নিচে তলিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই সকালে বন্যার পানিতে খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর শত শত সাপ আশপাশের এলাকা ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে। দেংওয়েই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানিয়েছেন, সাপের কামড়ে আহত হয়ে অন্তত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সাপচাষিরা জানান, অঞ্চলের খামারগুলোতে মূলত গোখরা, কিং র‍্যাট স্নেক এবং জলসাপ পালন করা হয়, যার মধ্যে গোখরা অত্যন্ত বিষধর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এসব সাপ দীর্ঘ সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকলে বা সঠিক পরিবেশ না পেলে এদের একটি বড় অংশ মারা যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর পক্ষ থেকে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এছাড়া নতুন করে দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক ডজনেরও বেশি বাসিন্দা স্বেচ্ছাসেবী দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার অভিযান ও সাপ ধরার কাজ চালাচ্ছেন।

সূত্র: পিপল ডট কম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *