July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গলাচিপায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মো. মিজানুর রহমান গলাচিপা, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের সাইফুল সিকদারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নেশ্বর গ্রামের মো. সাইফুল ইসলাম গোলদার (পিতা: সেলিম গোলদার, মাতা: চিনারা বেগম) এবং একই এলাকার সোহান হাওলাদার (পিতা: বাবুল হাওলাদার, মাতা: শাহিনূর বেগম)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদার রিকশাযোগে যাওয়ার সময় পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের এবং গ্রাম পুলিশ (চৌকিদার) ফোরকান স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের একজনের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদকে বিষয়টি জানানো হলে তাঁর নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মো. সাইফুল ইসলাম গোলদার ও সোহান হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *