July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন সচিবের যোগদান

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎রাজশাহী শিক্ষা বোর্ডে যোগ দিয়েছেন নতুন সচিব ড. মোঃ আব্দুর রউফ। বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এই সময়ে রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন সচিব ড. মোঃ আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সচিবের দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের, চেয়ারম্যান,অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী,পরীক্ষা নিয়ন্ত্রক,শিক্ষা বোর্ড কল্যাণ সমিতির সভাপতি দুরুল হোদা ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব আলীসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নব-নিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন। এই সময়ে সবাই নব-নিযুক্ত সচিবের সাফল্য কামনা করেছেন এবং শিক্ষা বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নব-নিযুক্ত সচিব ড. মোঃ আব্দুর রউফ বর্তমান সরকারের নেয়া শিক্ষানীতির আলোকে কাজ করার ও সুশাসন নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *