October 8, 2026, 11:28 pm

ফুলবাড়ীতে বিদেশী মদ, ইস্কফ সিরাপ, যৌন উত্তেজক সিরাপ জব্দ

মোছাঃ তাহেরা খাতুনঃ

১০ জুলাই ২০২৬ তারিখে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ তাজপুর ও মনিপুর বিওপির বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল বিদেশী মদ, ৫৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৪০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয় । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য-৭৩,৮০০/- (তিয়াত্তর হাজার আটশত টাকা) টাকা।

ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি ।