July 29, 2026, 4:52 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ফটিকছড়িতে হালদার তীব্র ভাঙন: রাক্ষুসে নদীগর্ভে বিলীনের শঙ্কা, জরুরি পুনর্বাসনের নির্দেশে মাঠে ইউএনও!

মো: আলাউদ্দীন হিরু, ফটিকছড়ির

আজ (৮ জুলাই) হালদা নদীর তীব্র ভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

​পরিদর্শনকালে তিনি নদীভাঙনের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং ভাঙনের মুখে থাকা ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ভাঙনরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​ইউএনও জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনস্বার্থে ও জনমাল রক্ষায় প্রশাসনের এই তৎপরতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *