July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে এই সহায়তা দেওয়া হয়েছে।বুধবার (৮জুলাই) দুপুরে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.বিপাশা হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখেছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ার সাদাত। এই কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ,১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ,সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৬৫০ জন কৃষকের মধ্যে কলমি শাক,লাউ,চালকুমড়া ও বেগুনসহ সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ এবং ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *